প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২০, ৩:২১ পি.এম
করোনায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী পরিবহন সেবা

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, এমপি কে সোমবার (২৪আগস্ট) জরুরী ভিত্তিতে রাজশাহী হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।
‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, এমপি কে রাজশাহী হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.