নোয়াখালী প্রতিনিধি।।
হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে নিখোঁজ হওয়া এক ডুবরির মরহেদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে জাহাজের নিচ থেকে ওই নিখোঁজ ডুবরির মরদেহ উদ্ধার করা হয়।হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ডুবুরি মো.মামুন (৪০) বরিশাল জেলার বানারীপারা উপজেলার বিশাল কান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেন’র ছেলে।
তিনি আরও জানান, গতকাল রোববার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এম.ভি. মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে ২ জন ডুবুরি আনা হয় তা কাটার জন্য। তার মধ্যে ডুবুরি মো. মামুন জাহাজের ইঞ্জিনের পাখায় আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে নিখোঁজ ওই ডুবরির মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.