প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২০, ৭:৩৬ পি.এম
গাবুরায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পর্যবেক্ষণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
আজ মঙ্গলবার(২৫আগস্ট)সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত নেবুবুনিয়া বেড়িবাঁধের নির্মানকাজ ও দুর্গত মানুষের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
জেলা প্রশাসক বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার জন্য।এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকার প্রদত্ত ত্রাণ সহায়তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউএনও শ্যামনগর ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.