প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২০, ৭:৩০ পি.এম
চাটখিলে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ী সমিতি

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
কতিপয় পত্রিকাতে চাটখিল বাজারের স্বর্ণ ব্যবসায়ীর সমিতির সাবেক সভাপতি কার্তিক দেবনাথকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় চরম ক্ষোভ বইছে জুয়েলারী ব্যবসায়ী সমিতির সদস্যদের মধ্যে।
শনিবার সন্ধ্যায় কার্তিক দেবনাথের দোকানে ব্যবসায়ীদের প্রেস কনফারেন্সে চাটখিল স্বর্ন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সুমন চৌধুরী জানান, সম্পূর্ণ মিথ্যা একটি ঘটনাকে কতিপয় সাংবাদিকরা পত্রিকার নিউজে কার্তিক দেবনাথকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছে। এ সময় স্বর্ণ ব্যবসায়ীরা এ ধরনের হীন প্রচেষ্টা চলতে থাকলে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে মাঠে নামারও হুমকি দেন।
এ ব্যপারে জানতে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নুর হোসেন নামক একজন তার বন্দকী স্বর্ণ আত্নসাতের অভিযোগ করে কার্তিক দেবনাথের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয় যার পরিপেক্ষিতে আমরা তদন্ত করি। আর এই তদন্তে আমরা স্বর্ন ব্যবসায়ী কার্তিক দেবনাথের কোন অপরাধের প্রমান পাইনি এবং অভিযোগটি মিথ্যা প্রমানিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.