
এহসান প্লুটো,ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি ।।
দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তানভির আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক তানভির আহম্মেদ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
সোমবার (২৪ ই আগষ্ট ) সকাল সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ধর্ষককে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেছেন।
গত রবিবার রাত সোয়া ৯টায় ফুলবাড়ী থানায় ওই যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতনদমন আইন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে বাদি হয়ে মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই যুবতী (২০)।
মামলার বিবরণে জানা যায়, তানভির আহম্মেদের সঙ্গে গত ২০১৯ সালের জানুয়ারি মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয়। পরে স্থানীয় রেষ্টুরেন্ট ফুডকোডে সাক্ষাৎ হয় ওই যুবতীর। এরপর থেকেই মুঠোফোন এবং ক্ষুদেবার্তায় বিয়েসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল তানভির।
এক পর্যায়ে চলতি বছরের গত ২২ জুন ফুলবাড়ী পৌর এলাকার এসকে টাওয়ার নামের একটি আবাসিক হোটেলের ৪০১ নং কক্ষে যুবতীকে আসতে বলে। কক্ষে আসা মাত্রই যুবতীকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক ধর্ষণ করে। তানভির কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে।
এরপর থেকেই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একাধিকবার ধর্ষণ করে। একইভাবে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি এবং হুমকি দিয়ে গত রবিবার (২৩ আগস্ট) আবারো সেই আবাসিক হোটেল এসকে টাওয়ারে যেতে বলে যুবতীকে।
বাধ্য হয়ে হোটেলে আসলে ধর্ষণের উদ্দেশ্যে ওই যুবতীর কাপড় খোলা চেষ্টা করে তানভির। এসময় ওই যুবতী কৌশলে তার বন্ধু বাদশা আলীকে মুঠোফোনে ঘটনা জানায়। এ সময় বাদশা আলী স্থানীয় লোকজন নিয়ে ওই আবাসিক হোটেল থেকে যুবতীকে উদ্ধার করে ।
পরে রাত সোয়া ৯টায় বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে। ওই যুবতীর সহপাঠী বাদশা আলী জানান, তার বান্ধবিকে তানভির আহম্মেদ দীর্ঘদিন থেকে বিয়ের প্রলোভনসহ ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুনরায়দুপুরে এসকে টাওয়া আবাসিক হোটেলে নিয়ে আসে।
বান্ধবীর কাছ থেকে ক্ষুদেবার্তায় ঘটনাটি জানার পর থানা পুলিশের সহায়তায় ওই আবাসিক হোটেল থেকে
উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘গত রবিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ওই যুবতীর বন্ধু বাদশা ও স্থানীয় লোকজনের সহায়তায় যুবতীসহ প্রতারক প্রেমিক তানভিরকে এসকে টাওয়ার থেকে আটক করা হয়।
মামলা হওয়ার পর আসামী তানভিরকে কোর্টে চালান দেয়া হয়েছে। ধর্ষণের শিকার যুবতীকে ডাক্তারিপরীক্ষা দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে সম্পন্ন হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.