নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর লাহারকান্দি ইউনিয়নে গত ২১ আগস্ট শুক্রবার গভীর রাতে মুকসুদ আলম ও মিজান পাটোয়ারী নামের দুই ব্যক্তি মাছ চুরি অভিযোগ উঠেছে।
শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি মাছ চাষ করে । দীর্ঘদিন থেকে বিভিন্ন পুকুর থেকে ভুক্তভোগী শাহাদাত হোসেনের মাছ চুরি হয়। এতে করে শাহাদাত হোসেন প্রতিবছরের মাছ চাষে লোকসান গুনছে। শাহাদাত হোসেন গত ২১ আগস্ট শুক্রবার গভীর রাতে পুকুর পাহারায় ছিলেন, অতঃপর তিনি দেখতে পান এক ব্যক্তি হঠাৎ পুকুরে জাল ফেলে। তিনি তড়িঘড়ি করে তার সহযোগী পাহারাদারকে ডাকাডাকি আরম্ভ করে।
পরিশেষে ভুক্তভোগী বলেন মুকসুদ আলম ও মিজান পাটোয়ারীকে তিনি হাতেনাতে ধরে আবারও তার পাহারাদারদেরকে ডাকতে থাকেন। তাৎক্ষণিক সময় মুকসুদ আলম ও মিজান পাটোয়ারী ঘটনাস্থলে তাদের মাছ ধরার জাল,থলে ও জুতা রেখে শাহাদাত হোসেনকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যায়।
শাহাদাত হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয়। এসময় বাজারের নাইট গাট ও এলাকার কিছু লোকজন এসে মুকসুদ আলম ও মিজান পাটোয়ারী রেখে যাওয়া মাছ ধরার জাল, থলে ও জুতা দেখতে পান।
উপস্থিত সকলকে নিয়ে শাহাদাত হোসেন অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান মোশারফ হোসেন মসুর কাছে গিয়ে অভিযোগ করেন। পরদিন পর্যন্ত অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় তিনি লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ করেন।
এ ব্যাপারে সংবাদকর্মীরা মিজান পাটোয়ারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি মুকসুদ নামের কোন লোককে চিনি না এবং এই ঘটনার ব্যাপারে আমি কোন কিছু জানিনা।
মিজান পাটোয়ারী বলেন, শাহাদাত হোসেনের সাথে আমাদের প্রত্যেক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে, সে আলোকে শাহাদাত হোসেন আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানহানি করার জন্য এসব ঘটনায় আমাকে জড়িত করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.