শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সাথে সভা ও স্থলবন্দরের পানামা পোর্ট পরিদর্শন করছেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
মঙ্গলবার(২৫ আগস্ট) বিকেলে হিলি পানামা পোর্ট সম্মেলন কক্ষে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সাথে সভা শেষে পানামা পোর্ট পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম,উপজলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা তৌহিদ আল হাসান,পানামা পোর্ট এর সহকারি ব্যবস্থাপক এস এম হায়দার,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,ওসি ফেরদৌস ওয়াহিদ,পানামা পোর্ট লিংকের গনসংযোগ কর্মকর্তা মোঃ সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক,বিশিষ্ট সমাজসেবী মোঃ আশরাফ আলী প্রধান,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,আবাসিক মেডিকেল অফিসারসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি পানামা পোর্ট এর শ্রমিক ও লেবারদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.