জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩১ আগস্ট) দিনব্যাপী আদমদীঘি সদর ইউনিয়নস্থ দলীয় কার্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গ্রামীণ চক্ষু হাসপাতাল (নওগাঁ), আদমদীঘি সুরমা ক্লিনিক ও আল-সাফি ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় প্রায় দেড় হাজার গরীব ও অসহায় নারী-পুরুষদের ফ্রি রক্ত, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা এবং চিকিৎসা পত্র দেওয়া হয়।

সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজুআরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, অধ্যক্ষ আব্দুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বি,আর,ডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।

Share this news as a Photo Card

31 August 2020

জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে