অনলাইন ডেস্ক।।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সময় সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তথ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার(৩১ আগস্ট) ৮৪ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর এক টুইট বার্তায় তার ছেলে অভিজিৎ মুখার্জি জানান, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আরআর হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.