শেখ আল মাসুদ,ইরান।।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, খুবই হাস্যকর বিষয় হলো আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এখন ওই সমঝোতাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে।
তিনি আজ বুধবার(২ সেপ্টেম্বর) মন্ত্রী পরিষদের বৈঠকে এ কথা বলেন।
রুহানি বলেন, পরমাণু সমঝোতার একটি ধারায় স্পষ্ট বলা হয়েছে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য মার্কিন প্রস্তাবের বিপক্ষে অবস্থান ঘোষণা করেছে। এটা সহ্য করা এখন ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে পড়েছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রশাসন এখন নানা ধরণের উল্টোপাল্টা কথা বলছে। তবে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান ইস্যুতে আবারও পরাজিত হবে।#তিনি আরও বলেন, আমেরিকা এখন পরমাণু সমঝোতাকে ব্যবহার করতে চাইছে। কিন্তু যারা রাষ্ট্রবিজ্ঞানের একেবারে প্রাথমিক জ্ঞানটুকুও রাখেন তারা ভালো করেই জানেন কেউ কোনো চুক্তি বা সমঝোতা থেকে বেরিয়ে গেলে সেটা থেকে সে আর কোনো সুযোগ নিতে পারে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.