মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
মঙ্গলবার(০১ সেপ্টেম্বর,২০২০)বিকেল ৩ ঘটিকার সময় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজ হল রুমে ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ।
চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীর এর সঞ্চালনায় ফুটবল প্রশিক্ষণের সভাপতিত্ব করেন থানা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রেদোয়ান আরমান শাকিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার জোবায়েদ আলী। চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মনসুর আহমদ। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্যও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মোস্তফা কাজল।চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সোলাইমান।চন্দ্রগঞ্জ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু। গভর্নিং বডির সদস্য বাবুল হোসেন । চন্দ্রগঞ্জ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান শামসুল আলম। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান । সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। ইউপি সদস্য, রোকেয়া বেগম, রেহানা আক্তার, হাসিনা আক্তার।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের, যুবলীগের, ছাত্রলীগের, কৃষকলীগের, শ্রমিক লীগের, নেতৃবৃন্দ ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে থানা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি ও সভাপতি কে সম্মাননা ক্রেস্ট দেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীর ও এটিএম জাহাঙ্গীর।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.