বিশেষ প্রতিনিধি।।
ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাহিন ও মোয়াজ্জেম নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩ স্টেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।ধামারাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জুলহাস ওই ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি ছিলেন। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরে জুলহাস উদ্দিন তার ব্যক্তিগত প্রাইভেটকার মেরামত করার জন্য মানিকগঞ্জ সদরে যান। সেখানে প্রাইভেটকার রেখে যাত্রীবাহী বাসে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ডে নামার সময় ওই বাস থেকে শাহিন ও মোয়াজ্জেম নামের দুই ব্যক্তি নেমেই জুলহাস উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটকে পুলিশে সোপর্দ করে। জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহ জানান, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে বারবারিয়া গ্রামের কালি মন্দিরের পাশে এক ব্যক্তি জুলহাসের পেটে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা আশঙ্কাজনকভাবে জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.