
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিমাই মন্ডল (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।আহত হয়েছে ৩/৪ জন।
স্হানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে দিগরাজ থেকে ফয়লাহাটগামী একটি ভ্যান খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভেকটমারী স্থানে পৌছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নিমাই মন্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের নিত্যানন্দের ছেলে। তিনি রামপাল উপজেলার টেংড়ামারী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
কাটাখালী হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসেন বলেন, খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী স্থানে পেছন থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান চালক নিমাই গুরুত্বর আহত হন।পরে ফায়ার সার্ভিস আহত নিমাইকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.