শত্রুদেরকে ইরানের উৎপাদনের চাকা বন্ধের সুযোগ দেওয়া হবে না

শেখ আল মাসুদ,ইরান।।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুদেরকে দেশের উৎপাদনের চাকা বন্ধের সুযোগ দেওয়া হবে না।

তিনি আজ (বৃহস্পতিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যন্ত্রাংশ তৈরি সংক্রান্ত এক প্রদর্শনী উদ্বোধনের সময় এ কথা বলেছেন।

আমির হাতামি আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী অন্যায় নিষেধাজ্ঞা ব্যর্থ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে দেশকে সব ক্ষেত্রে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ অব্যাহত রেখেছে। চলমান প্রদর্শনী যন্ত্রাংশ তৈরিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতীয় আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বিনির্মাণে সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য এবং তারা শক্তি ও সামর্থ্য বাড়ানোর তৎপরতা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

04 September 2020

শত্রুদেরকে ইরানের উৎপাদনের চাকা বন্ধের সুযোগ দেওয়া হবে না

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে