
হাবিব শিমুল, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার সান্তাহারে জহুরুল ইসলাম শিমুল ওরফে শুটকা (২৮) নামের এক হোটেল কর্মচারিকে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামী একই হোটেলের সাবেক কর্মচারী মামুন ওরফে মিলনকে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। ক্লুলেস ঘটনার ১২দিন পর পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে, আসামীকে গ্রেফতার করায় নিহত শিমুলের মা-বাবা ছাড়াও এলাকাবাসীর মনে স্বস্থি ফিরে এসেছে। গ্রেফতার হওয়া আসামী মামুন নওগাঁর নিয়ামতপুর উপজেলার ডিমা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, শহরের ইয়ার্ড কলোনী এলাকার শাহাজাহান আলীর ছেলে জহুরুল ইসলাম শিমুল ওরফে শুটকা প্রতিদিনের মত গত ২৬ আগস্ট রাতে শহরের মালগুদাম এলাকায় ওই হোটেলের মিষ্টি ও দই তৈরীর কারখানায় ঘুমিয়ে পড়ে। সকালে প্রতিবেশী দোকান কর্মচারি দেলোয়ার হোসেন শিমুলকে ডাকতে থাকে। কিন্তু কোন সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে শিমুলের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে আশ পাশের লোকজনকে ডেকে ঘরে ঢুকে শিমুলের মৃতদেহ দেখতে পায়। এ সময় শিমুলের মুখ বালিশ- কাঁথা দিয়ে জড়ানো ছিল।
মামলার তদন্তকারি কর্মকর্তা সান্তাহার পুলিশ ফাঁড়ির টি,এস,আই আব্দুল ওয়াদুদ গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মামুনকে বগুড়ার আদালতে নেয়া হয়েছে। বিজ্ঞ বিচারক আসামী মামুন ওরফে মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.