শরণখোলায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে জুনায়েত (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের বাসিন্দা ভ্যান চালক আক্তারুজ্জামানের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়,সোমাবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জুনায়েত বাসা থেকে বের হয়। পরবর্তিতে আর না ফেরায় তাকে খোঁজাখুজি শুরু করেন তার পরিবার।

এক পর্যায়ে বিকাল ৪.৩০ মিনিটের দিকে রায়েন্দা বাজারের পূর্ব মাথায় বলেশ্বর নদীর সাথে সংযুক্ত স্লুইস গেটের মুখে জুনায়েতের ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।পরে তার পরিবার ও এলাকাবাসী ওই শিশুর লাশ উদ্ধার করেন।

Share this news as a Photo Card

07 September 2020

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে