
হাবিব শিমুল, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার আদমদীঘিতে একই দিনে ভিন্ন ঘটনায় বিষ খেয়ে এক গৃহবধূ ও এক মাদক সেবীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের নিমকুড়ী গ্রামের রাজ্জাকুলের স্ত্রী দুই সন্তানের জননী নাহিদা বেগম পারিবারিক কলহের জের ধরে রবিবার দুপুরে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে অদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপর দিকে, একই ইউনিয়নের বশিকোড়া গ্রামের সামছদ্দীনের ছেলে মাদক সেবী আনিছুর রহমান ধানক্ষেতের মধ্যে গিয়ে বিষ খেয়ে আর্তচিৎকার শুরু করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার সময় কোন বাদী না থাকায় মৃত দুই জনের লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.