সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশিং এর সন্দেহে মোবাইল কোর্টের অভিযান 

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম  মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে,৮ সেপ্টেম্বর ২০ ঝাউডাঙা কলেজ মোড়ে বিজিবি চেকপোস্টে চিংড়িতে অপদ্রব্য পুশিং এর সন্দেহে আটককৃত ট্রাকে সাতক্ষীরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক চিংড়িতে অপদ্রব্য পুশিং এর অভিযোগ প্রমানিত হওয়া সাপেক্ষে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১৯ ককশিট ( প্রায় ৩৮০ কেজি) চিংড়ি জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়াও অপর এক অভিযানে জেলা মাদক নিয়ন্ত্রন দপ্তর এর সহায়তায় মাদক সেবনের অপরাধে দুইজনকে সংশ্লিষ্ট আইনে কারাদন্ড প্রদান করা হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

09 September 2020

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশিং এর সন্দেহে মোবাইল কোর্টের অভিযান 

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে