প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ৬:১৮ এ.এম
ফটিকছড়িতে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
"সাক্ষরতা শিক্ষায় পরিবর্তন শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা" এই প্রতিপাদ্য বিষয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহরুল হক হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।
এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,পুরুষ ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,সহকারী অফিসার(ভুমি) জিসান বিন মাজেদ।
এছাড়াও এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরপ্রধানগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.