মো. সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে গাঁজা দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
(০৯ সেপ্টেম্বর) বুধবার রাত ১০.২০ মিনিটের সময় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস থেকে অভিযান চালিয়ে মোঃ আল আমিন হাওলাদার (২১) ও মোঃ সজল মৃধা (২২) নামে দুইজন কে গ্রেফতার করেছে। আল আমিন শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ সোবহান হাওলাদারের ছেলে এবং সজল মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ খালেক মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০.২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই মোঃ কামরুল সহ সংগীয় ফোর্স
বোর্ড অফিস বাজার থেকে মোঃ আল আমিন কে ২০ গ্রাম গাঁজা সহ গেফতার করা হয়। পরে রাত ১১.৩০ মিনিটের সময় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সজল মৃধা কে নিজ বসত ঘরে তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.