প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২০, ৩:০৯ পি.এম
চট্টগ্রাম চকবাজার থানার অভিযানে ০৫ জুয়াড়ি গ্রেফতার

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
চকবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে চকবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই সেপ্টেম্বর বিকাল অনুমানিক ৩ ঘটিকায় চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোডস্থ ইসমাইল কামাল জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭১০(সাত শত দশ) টাকা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের ০৩ প্যাকেট তাসের কার্ড সহ মোঃ আব্দুর রহমান (৩৪),মোঃ আব্দুল খালেক (৩৪),মোঃ দিদারুল আলম (৪০), মোঃ খোকন (৩২), মোঃ সিরাজুল ইসলাম (৪০)দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত স্থানে জুয়া খেলার উদ্দেশ্যে সমবেত হয়ে জুয়া খেলছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.