মো সুমন মৃধা দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে পটুয়াখালীর দুমকিতে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে ২৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশ্ববিদ্যালয় চত্তর এলাকার নূতন বাজারে অভিযান চালিয়ে হাওলাদার মেডিকেল হল মালিক মোঃ হুমায়ুন কবির (৩৮)কে ১২ হাজার টাকা, নিউ ষ্টার চাইনিজ এন্ড ফাষ্টফুড রেষ্টুরেন্ট’র মালিক মেঃ জাকির সিকদার (৫০) ৬ হাজার টাকা এবং বৈশাখী ফুডস এন্ড বেকারী’র মালিক মোঃ বজলুর রহমান (৩৪)কে ৫হাজার টাকাসহ সর্বমোট ২৩হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৩ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.