মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার বুড়িমারি স্থল বন্দর থেকে রাত্রিকালীন আন্তঃনগর তিনবিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হল।
সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার (DRM)কার্যালয়ের সামনে নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।এ সময় কর্মসূচীতে অংশ গ্রহণ কারীরা বুড়িমারি থেকে ঢাকা গামী রাত্রী কালীন আন্তঃনগর তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালুর দাবী জানান।
মানব বন্ধনে অংশগ্রহণ কারী অসীম কুমার ভট্রাচার্য বলেন বুড়িমারি স্থল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাতশত পাসপোর্ট ধারী যাত্রী পারাপার হয়,এদের মধ্যে ভারত,নেপাল,ভুটানের নাগরিক রয়েছে,যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।বাংলাদেশ থেকে অনুরূপ কয়েক হাজার ছেলে মেয়ে ভারতের দার্জিলিং জেলার বিভিন্ন স্কুলে লেখাপড়া করে,যারা এই বন্দর দিয়ে যাতায়াত করে।
এছাড়া চিকিৎসা,সিকিম ভ্রমন,বানিজ্যিক কাজে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বন্দর ব্যাবহার করে হাজার হাজার যাত্রী ভারত যাতায়ত করে।প্রতিদিন বুড়িমারি বন্দর থেকে ঢাকা গামী ত্রিশ থেকে পঁয়ত্রিশ টি নাইট কোচ চলাচল করলেও অদ্যাবধি কোন আন্তঃনগর ট্রেন চলাচল করে না।তাই পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি উপজেলার মানুষের প্রানের দাবী বুড়িমারি বন্দর থেকে রাত্রী কালীন একটি আন্তঃনগর ট্রেন চালু করা হোক।
লালমনিরহাট জেলার মানুষের দাবীর মুখে ২০১১সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটগ্রাম উপজেলার একটি জনসভায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, বুড়িমারি থেকে ঢাকা গামী তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করা হবে।
বর্তমান রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি লালমনিরহাট রেল বিভাগ পরিদর্শন কালে ২০১৯ সালের ডিসেম্বরে তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু হবে এমন প্রতিশ্রুতি দিয়ে যান।সেই থেকে জেলার মানুষ আশায় বুক বেঁধে থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশ এই জেলার মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.