প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২০, ৫:৫০ এ.এম
রাউজানে পেয়াঁজের বাজার নিয়ন্ত্রনে ইউএনও কর্তৃক অভিযান
এম. জামশেদুল আলম, রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।
১৬ই সেপ্টেম্বর রোজ বুধবার রাউজানের পেয়াঁজ বাজার নিয়ন্ত্রণ রাখার নিম্মিত্তে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জোনায়েদ কবির সোহাগ রাউজানের গহিরাস্থ বাজারে অভিযান চালিয়ে অসাধু ব্যবস্যয়ীদের আর্থিক জরিমানা করেন।
গত কিছুদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেয়াজের দাম। মূলত এর কারণ ভারত থেকে দেশে পেয়াজ আসছে না।গত ২-১ সপ্তাহ আগে যে পেয়াজের কেজি ছিলো ২৬ থেকে ৩০টাকা সেই পেয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০-৬০টাকা করে। রাউজান বাজারে পেয়াজের মূল্য ৬০ টাকা থেকে বেশি বিক্রি করায় অর্থ জরিমানা করেছে ইউএনও। প্রায় ২৮টি ব্যাবসায় প্রতিষ্টানকে ৯১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন,পেয়াজের বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু ব্যাবসায়ী পেয়াজের সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করছে। রাউজানের বাজার নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.