প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২০, ৮:২৭ পি.এম
চট্টগ্রামে ৭৭ হাজার ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধ ।।
চট্টগ্রামের পটিয়া ৭৭ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ । চট্টগ্রাম উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফটিকছড়ি থানার হেয়াকোর উত্তর পাশে বাগান বাজার ইউনিয়ন এর লালটিলা গ্রামের জয়নাল আবেদিন মজুমদারের ছেলে ইমাম হোসেন মজুমদার অস্থায়ী পৈতৃক নিবাস,,বর্তমান স্থায়ী নিবাস ঠিকানা,করেরহাট জোরারগঞ্জ (২৬), এবং ২য় আসামি জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মীর হোসেন (২৯)।
এ ব্যাপারে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ৭৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে বাবহৃত একটি (চট্ট মেট্রো-গ-১২ ৯৫০৬) প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.