নিজস্ব প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিয়ারসহ মিজান ঢালী (৪০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউপির গজারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়
আটক মিজান উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মিজান ঢালীর বাড়ির ভেতর থেকে মাটি খুঁড়ে ২৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।
গত কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত মিজানের 'বিসমিল্লাহ সুইটস অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে' অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছিল। ওই সময় মিজান ঢালী পালিয়ে গেলে তার কর্মচারীকে ৩ মাসের জেল এবং ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
লক্ষীপুর জেলা ডিবি পুলিশের ওসি একেএম ফজলুল হক বলেন, মিজানুর রহমান ঢালীর বিরুদ্ধে রাজনীতি ও ব্যবসার আড়ালে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার অভিযোগ ছিল। ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ তাকে আটক করে। পরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.