
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় মাদক সম্রাজ্ঞি নাম খ্যাত তারামন বানু আবারো আটক হলেন মোংলা থানা পুলিশের হাতে।তারামন বানু জীবন যৌবন শেষ করেছেন এই মাদক বিক্রীর করে।আর এই মাদক বিক্রি ও মাদক পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।১৪ বছরের সাজাও খেটেছেন।
এরপর ও মাদক কারবারের সাথে জড়িত থেকে প্রশাসনের হাতে আটক হয়েছেন তিনবার। জামিনে মুক্তিও পায়।জামিনের পর পলাতক থাকায় তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হন।এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞি হিসেবে খ্যাত তারামন বানুকে আবারো আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (১৯সেপ্টেম্বর) বিকালে কুমারখালী এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে মোংলা থানা পুলিশ।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান,তিন তিনটি মামলায় তারামন বানু ওয়ারেন্ট ভুক্ত আসামি। পুলিশের চোখ ফাকি দিয়ে তিনি এখনও মাদক কারবারের সাথে জড়িত রয়েছেন।তারামন বানুকে আটক করতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছিল।আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি।
এদিকে তারামন বানু আটকের খবরে মোংলার মানুষে মধ্যে স্বস্থি ফিরেছে।তাদের দাবি আইনের মারপ্যাছে আবারও ওই মাদক সম্রাঙ্গী জেল থেকে ফিরতে না পারে সে ব্যাবস্থা নিতে হবে।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান,যেহেতু তারামন বানু তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ওই মামলায় তাকে রবিবার আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.