সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম।।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফির ইন্তেকালের একদিন পর শনিবার(১৯ সেপ্টেম্বর) হাটহাজারী মাদ্রাসার মজলিসে সুরার বৈঠকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শাইখুল হাদীস ও নাযেমে তালিমাত বা শিক্ষা সচিব মনোনীত করা হয়েছে।
তাঁর দাফনের কয়েক ঘণ্টা মধ্যেই মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মাদ্রাসার সাবেক সহকারী পরিচালক মাওলানা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসাটির প্রধান শায়খুল হাদীস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেওয়া হয়েছে।
মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পাওয়া তিন পরিচালক হলেন হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ সাহেব ও মাওলানা ইয়াহইয়া। সিদ্ধান্তের ক্ষেত্রে ৩ জনে মিলেই সিদ্ধান্ত নিবেন, একজন বা দুইজনের কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না ।
এছাড়া হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন, আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের পরবর্তী আমির কে হবেন তা কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে। হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা শাহ আহমদ শফির মতো তো আর মানুষ পাওয়া যাবে না। আমার দায়িত্ব হলো এখন কাউন্সিল ডাকা। কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে ওটাই হবে।'
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.