প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২০, ৬:৪৮ পি.এম
পম্পেও’র লাগাম টানুন: ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

শেখ আল মাসুদ,ইরান ।।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কঠোর সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়নি বলে নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য ঘোষণা দেওয়ার পরও পম্পেও বারবারই একই কথা বলে যাচ্ছেন। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকে সুর মেলাতে হুমকি দিচ্ছেন। তিনি এক টুইটার বার্তায় এসব মন্তব্য করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জারিফ বলেন, আপনার পররাষ্ট্রমন্ত্রীর লাগাম টেনে ধরুন। পম্পেও শনিবার দাবি করেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির তথাকথিত স্ন্যাপব্যাক ধারা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাইক পম্পেও আমেরিকাকে আরও বেশি হাসির পাত্রে পরিণত করার আগেই ট্রাম্পের উচিৎ নিজের পথ পরিবর্তন করা।
আমেরিকা ছাড়া জাতিসংঘ নিরাপত্তা নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় দেশটি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিতে পারে না।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ বিষয়ে কোনো ধরণের পদক্ষেপ গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু এরপরও আমেরিকা বলছে, ২০ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.