
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে স্বাস্ব্য সুরক্ষা বিধি মেনে আনুষ্ঠানিকভাবে ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেইনার লাতিকুল খবির প্রিন্স, নাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী,একাডেমিক সুপারভাইজার মো: আসুদুজ্জামান, প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, ইউজিডিপি এর ইউডিএফ দিপংকর কুমার মল্লিক সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.