প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২০, ৫:৫৯ এ.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইডিয়া কন্টেস্ট ‘আইডিয়া কোয়াক্স’ এর রেজিষ্ট্রেশন চলছে

হাসান সজিব, জবি প্রতিনিধি ।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্দ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বারের মত আন্তঃবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনলাইন ভিত্তিক আইডিয়া কন্টেস্ট “আইডিয়া কোয়াক্স ২০২০” পাওয়ার্ড বাই লাগভেলকি আয়োজিত হতে যাচ্ছে৷
আধুনিক বিশ্বে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য অনলাইন ভিত্তিক নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারে এবং প্রযুক্তি ও নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তাদের সেবা গ্রাহকদের দোরগোড়ায় সহজে পৌছে দিতে পারে সেটিকেই মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহন করে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২-৩ জন শিক্ষার্থী টিম গঠন করে অংশগ্রহণ করতে পারবে। তিনটি ধাপে হওয়া এই প্রতিযোগিতাটির বিজয়ী দল গুলোর জন্য থাকছে নগদ অর্থ সহ এক (০১) লক্ষ টাকা সমমানের পুরস্কার, কোর্স ও উপহার সামগ্রী। এছাড়াও রেজিষ্ট্রেশন এর পর প্রতিযোগিদের প্রস্তুতির জন্য থাকছে ২ টি কর্মশালায় অংশগ্রহণ এর সু্যোগ।
আয়োজনটির ব্যাপারে সংগঠন টির সভাপতি আসিফ আহমেদ রোজেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, "প্রতিযোগিতাটির মাধ্যমে আমরা বর্তমান তরুণদের উদ্ভাবনী চিন্তা শক্তি সকলের মাঝে তুলে ধরতে চাই। আইডিয়া নিয়ে জাতীয় পর্যায়ে এখনও যেহেতু তেমন কোন প্রতিযোগিতা হয় না, আমরা আশা করছি এটি সকলের জন্য অত্যন্ত ভালো একটি প্লাটফর্ম হবে তাদের সৃজনশীলতা কে বৃদ্ধি করার।" সভাপতির এ কথার সাথে যুক্ত করে সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান নাজির আয়োজনটিতে সকলের অংশগ্রহণ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.