নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরের রামগতিতে নারী নির্যাতনকারী মামলার আসামী মোঃ সোহেল কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান এর দিক-নির্দেশনায় এসআই/মোঃ সুমন কবির মৃধা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানার মামলা নং-১৫, তারিখ-২৩/০৯/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ১১(গ)/৩০ মামলার আসামী মোঃ সোহেল(২৬), পিতা-মোঃ মহিউদ্দিন সর্দার, সাং-পূর্ব চর কলাকোপা(মহিউদ্দিন সর্দারের বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০৩নং চর পোড়াগাছা ইউপি, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.