জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি ।।
কলারোয়া থানায় মাদক বিরোধী অভিযানে ২৬জনের ডোপ টেস্ট শেষে ১৫ মাদকসেবী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে কলারোয়া থানার সীমান্তবর্তী সোনাবাড়ীয়া হাইস্কুল সংলগ্ন তিন বটতলার মোড় এলাকায় থানা পুলিশের চৌকস সদস্যেদের সমন্বয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন-জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল, এসআই রেজাউল করিম, এসআই সোহরাব হোসেন, মাসুদ রানা,এএসআই কামাল হোসেন, এএসআই নুর আলী, এএসআই আলাউদ্দীন, আছাবুর রহমান, এএসআই আসলাম শিকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকা কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও ঝিকরা, লাঙ্গলঝাড়া এলাকায় এসে মাদক সেবন করছে, এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন জানান, বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ২৬ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ডোপ টেস্ট শেষে ১৫ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে।মাদকাসক্ত প্রমাণিত ১৫ জন এর নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল, তাদেরকে শনাক্তের কাজ চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, মাদকসেবী প্রমাণিত ১৫ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু হয়েছে।
মামলার আসামীরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো: আসানুর ইসলাম (৩০), মৃত শাহাদাৎ এর ছেলে মো: জিয়ারুল হক @ সোহাগ (৪১), বেনাপোল পাঠবাড়ী এলাকার মৃত বাক্কার মোড়লের ছেলে আলমগীর (৩৭), কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত লুৎফর রহমানের মজনুর রহমান @ মজনু (৫৫), কলারোয়া পৌর সদরের মির্জাপুর গ্রামের নিরাপদ সাধুর ছেলে শ্রী প্রভাত সাধু (৩৫), সোনাবাড়ীয়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে আনারুল ইসলাম (৩৭), কেরালকাতা ইউনিয়নের দক্ষিণ বহুড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ হারুন অর রশিদ (২৮), দক্ষিন সোনাবাড়ীয়া গ্রামের হেকমত আলী গাজীর ছেলে মোঃ রুমন হোসেন (২৮), কলারোয়া পৌর সদরের মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে গোলাম সরোয়ার (৩৬), কেরালকাতা ইউনিয়নের দক্ষিণ বহুড়া গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে হরুন অর রশিদ (৩০), কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের আনারুল ইসলামের ছেলে আতিয়ার রহমান @ আকাশ (২৩), উপজেলার বড়ালী গ্রামের রকিব বিশ্বাসের ছেলে নুর হোসেন বিশ্বাস @ আইএনটি (২৮), উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আফসার আলীর ছেলে আব্দুস সালাম (২৯), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে বাদল সরদার (৩৭), পৌর সদরের উত্তর ঝিকরা গ্রামের কুরবান সরদারের ছেলে ওয়াসিম সরদার (৩৬)। অপর দিকে একই দিনে অপহরণ মামলায় উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আমজাদ সানার ছেলে হাসান (২৮), ওয়ারেন্ট এর আসামী জেসমিন (১৬), কলারোয়া সীমান্তে বিজিবির মামলায় কেশবপুরের মুল গ্রামের নিতাই এর ছেলে অমিত (৩৫) ও একই উপজেলার ভোঘাতি গ্রামের নাজির সানার ছেলে মোরাদ হোসেন (২৩) কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.