
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
দখল এবং দূষণ বন্ধের আহ্বান জানিয়ে বাগেরহাটের মোংলায় রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ব নদী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।পশুর এবং মোংলা নদীর মোহনায় অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে ছিলো প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান, নদী রক্ষার দাবীতে মানববন্ধন, ”নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রিক গানের আড্ডা।দিনব্যাপী এসব কর্মসূচি যৌথ ভাবে আয়োজনে ছিলো পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন।
রবিবার সকাল ১০টায় পশুর এবং মোংলা নদী সংলগ্ন এলাকায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিশ্ব নদী দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, সুষ্মিতা মন্ডল, শুক্লা হালদার, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ইয়ুথ লিডার রিয়াজ, বাদাবনের আল ইমরান ইজারাদার প্রমূখ।
সকাল ১১টায় পশুর ও মোংলা নদীর মোহনায় নদী তীরে নদী দখল এবং দূষণ বন্ধের দাবীতে আয়োজন করা হয় মানববন্ধন’র।মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাপা’র বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন অপরিকল্পিত শিল্পায়ন এবং চিংড়ি চাষের ফলে উপকূলীয় অঞ্চলে প্রবাহমান নদী-খাল দখল হচ্ছে।এছাড়া প্লাস্টিক পণ্য, জাহাজী বর্জ্য, তেল-কয়লা-সার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত পশুর ও মোংলা নদীর দূষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা দখল এবং দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবী জানান।
সকাল সাড়ে ১১টায় নদী রক্ষায় সচেনতা সৃষ্টিতে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় ”নদী মাতৃক বাংলাদেশ” শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং ”নদী কেন্দ্রিক গানের আড্ডা” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।অনুষ্ঠানে সাঁতার এবং শিশু চিত্রাংকণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মোংলার স্থানীয় শিল্পীরা নদী কেন্দ্রিক বিভিন্ন গান পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.