বিশেষ প্রতিনিধি ।।
‘‘সারা দেশের গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে বর্তমান সরকার। ভূমিহীনদের জন্যও ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে’’ বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
শনিবার(২৬ সেপ্টেম্বর)জেলার নাড়িয়া-জাজিরার পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ কথা বলেন।
তিনি বলেন, এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শরীয়তপুরসহ সারা দেশের প্রত্যেকটি নদী ভাঙ্গন প্রবন এলাকা চিহ্নিত করা হয়েছে। স্থায়ী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করার পরিকল্পনার রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পুর্ব) কাজী তোফায়েল আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক আব্দুল হেকিম ও শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.