শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন।গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
গত কয়েকবছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন।
তিনি এবছর ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহন করেছেন। উচ্চ পর্যায়ের এই ভার্চুয়াল অধিবেশনে তিনি রোহিঙ্গা সংকট ও সাশ্রয়ী মূল্যে কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন বিশ্বব্যাপী সমবণ্টনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শনিবার ২৬ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহনে ইউএনজিএ’র সাধারণ বিতর্কে প্রতি বছরের মতো আগের রেকর্ডকৃত বাংলায় ভাষণ দেন।
শুভেচ্ছান্তে
শেখ আল মামুন
খুশি ডেন্টাল কেয়ার,নূরনগর বাজার,শ্যামনগর,সাতক্ষীরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.