নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে ২০ ( (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ আসামী আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২৮ সেপ্টেম্বর)লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, একেএম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আহসান (২৬), লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড আবিরনগরের গনু মিয়া সর্দার বাড়ীর তোফায়েল আহমেদ এর ছেলে।
তাকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। যাহা লক্ষ্মীপুর থানার মামলা নং-৫০, তারিখ-২৮/০৯/২০২০ খ্রিঃ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.