প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২০, ৭:০৮ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে তাঁকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী চার বছরে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক আব্দুস সালাম ইবির ১২তম অধ্যাপক ড. রাশিদ আসকারীর স্থলাভিষিক্ত হলেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম বলেন, সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। এটাকে আমি দায়িত্ব মনে করেই কাজ করব। দায়িত্ব পালনে আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।
যোগদানের বিষয়ে তিনি বলেন, আগামীকাল যোগদান করবো এবং আশাকরি রোববার ক্যাম্পাসে যেতে পারবো।
উল্লেখ্য, অধ্যাপক আব্দুস সালাম অধ্যাপনার পাশাপাশি লেখক ও ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.