মুজাহিদুল ইসলাম 'লক্ষ্মীপুর:
লক্ষীপুর জেলার সদর ২০ নং চর রমণীমোহন ইউনিয়ন বাসী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৮ সেপ্টেম্বর রবিবার উৎসবমুখর পরিবেশে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ ছৈয়াল, আওয়ামী লীগ নেতা শরীফ মোল্লা, শাহজাহান মেম্বার, কাজল মিয়া, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, কৃষক লীগের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গফুর ভূঞা সহ অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ২০ নং চর রমণীমোহন ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর।
আপনার সুস্থতা-ই আমাদের স্বস্তি,বাংলাদেশের স্বস্তি।শুভ জন্মদিন মাদার অব হিউম্যানিটি,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.