শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের নেতিবাচক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বে-সরকারি সংস্থা এনডিএফের উদ্যোগে উপজেলার ছাতনী জামতলি ইউনিট কার্যালয়ের ট্রেনিং রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এনডিএফ প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোছা:শামিমা নাজনিন।
বিশেষ অতিথি ছিলেন,এনডিএফ ট্রেনিং অফিসার মো. মেসমাউল সরকার, জামতলী ইউনিট ম্যানেজার মারকুশ সরেন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সদস্যগণ।
সেমিনার শেষে ১০০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.