মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙ্গা এলাকায় পুকুরে ডুবে তাহসিন কবির (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যূ হয়েছে।
মঙ্গলবার (২৯সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলার হাড়ীভাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী দের বর্ণনা অনুযায়ী তাহসিন কবির ও তার তিন বন্ধু মিলে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি যাবার সময়, হাড়ীভাঙ্গা এলাকায় পুকুরে গোশল করতে নামে,তাহসিন কবির সাঁতার না জানায় পুকুরের বেশী পানিতে তলিয়ে যায় এ সময় তার বন্ধুরা চিৎকার করলে, স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে,এ সময় তার লাশ ভেসে উঠে।
উত্তর বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আখতারুল কবিরের পুত্র তাহসিন কবির।আখতারুল কবির গোকুন্ডা ইউনিয়নের কুর্শামারি এলাকার বাসিন্দা,সে বর্তমানে পৌরসভার বালটারি এলাকায় বসবাস করেন।ছেলে তাহসিন কবির ফাকল পুলিশ লাইন স্কুলে দশম শ্রেনীতে লেখাপড়া করে।আখতারুল কবির ছেলে তাহসিন কবিরের আকস্মিক মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান ঘটনা শুনে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি তদন্ত করবার জন্য।তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.