প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ৩:২৫ পি.এম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত মিঠানালা ইউনিয়নের এমএ কাশেম

চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এডভোকেট এমএ কাশেম।
আজ ৪ অক্টোবর রবিবার মীরসরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অন্য কোনো প্রার্থী না থাকায় মিঠানালা ইউনিয়নের উপ-নির্বাচনে এম এ কাশেমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করাহয়েছে।এর আগে চেয়ারম্যান মোঃ খায়রুল আলমের মৃত্যুতে গত ২৬ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূণ ঘোষণা করা হয়। এম এ কাশেম প্রয়াত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি খায়রুল আলমের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফারুক হোছাইন বলেন,১০নং মিঠানালা ইউনিয়নের উপ-নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল।কিন্তু নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় এবং
মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকায় আজ ৪ অক্টোবর প্রার্থীকে এম এ কাশেমকে বিজয়ী ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২০৫৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০৪৫৭ জন, এবং মহিলা ভোটার সংখ্যা ১০১০৩ জন।
এদিকে বিনাপ্রতিদ্বন্দীতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট এম এ কাশেম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুত কমিটি ও মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.