
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে মায়ের বকাঝকায় অভিমান করে জয়নূর শেখ (২২) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের মামা লোকমান মোড়ল জানান, জয়নুর এর পিতা মারা যাওয়ার পর তার মা ও ছোট্ট দুই ভাইবোনকে নিয়ে এসে তিনি লালনপালন করেন। ছোটবেলা থেকে জয়নুর শান্ত স্বভাবের ছিল। শুক্রবার রাতে তার মা তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ ও বকাঝকা করে এতে রাগ করে সে বাড়ির একশত গজ দূরে আবুল হোসেনের বাগানে উচু গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে। তবে নিহতের মায়ের পরকীয়ার কথা অস্বীকার করে বলেন, তার বোনের স্বভাব ভালো না।
স্থানীয় একটি সূূত্রে জানা গেছে নিহতের মায়ের পরকীয়া থামাতে ব্যর্থ হয়ে যুবক আত্মহত্যার পথ বেছে নেয়।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কেন বা কি কারনে ওই যুবক মারা গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছ। তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.