মো: সুমন মৃধা দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব পরিচালিত যৌথ অভিযানের ভ্রাম্যমান আদালত পণ্যমূল্য তালিকা প্রদর্শণ না করা, অতিরিক্ত দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৪ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার দুমকি ও তালতলি বাজারে অভিযান চালিয়ে জমজম রেস্তোরার মালিক মো: কবির হাং (৩৫), ১ হাজার টাকা, মোঃ বেলাল হোসেন (২৭), পিতা-মোঃ আঃ হক মোল্লা, সাং-চর বয়রা, তালতলী বাজার, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ৪হাজার টাকা, মোঃ মনির হোসেন মৃধা (৪৯), পিতা-মৃত আবুল কাশেম মৃধা, সাং- চর বয়রা, তালতালী বাজার, থানা-দুমকী, জেলা- পটুয়াখালীকে ২হাজার টাকা এবং মোঃ কামরুল ইসলাম (৩০), পিতা- মোঃ জাহাঙ্গীর মোল্লা, সাং-দক্ষিন চরবয়রা, থানা- দুমকী, জেলা-পটুয়াখালীকে ৪হাজার টাকাসহ সর্বমোট ১১হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক নির্বাহী মেজিস্ট্রেট দিলারা আক্তার ও মো: আলাউদ্দিন অর্থদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.