শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি ।।
দিনাজপুরের হিলিতে ৭ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এ দন্ডাদেশ দেন।
আটক রফিকুল ইসলাম হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সুলতান মাহমুদ এর ছেলে।
ওই ছাত্রী জানায়, বুধবার দুপুরে পাইকপাড়া গ্রামে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি আসার সময় রাস্তায় রফিকুল ইসলাম তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই ছাত্রী পালিয়ে নিজ বাড়িতে এসে মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে,ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে।
স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে লম্পট যুবক রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.