প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২০, ৭:৩৮ পি.এম
করোনা আক্রান্ত রোগীর সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী পরিবহন সেবা

অনলাইন ডেস্ক ।।
করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী কে শনিবার (১০-১০-২০২০) জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রংপুর হতে ঢাকায় স্থানান্তর করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে জাতীয় যেকোন সংকট মোকাবেলায় সর্বদা জরুরী সহায়তা প্রদান করে আসছে।
সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রংপুর হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.