প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২০, ৫:৪৮ এ.এম
দেশব্যাপী ধষর্ন ও নির্যাতনের প্রতিবাদে চাটখিলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানববন্ধন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
পৃথিবীর এমন একটি দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। যেখানে নারীর অধিকার ও সম্মানের জন্য প্রতিবাদ করতে হয়। আমরা সকলে নারীর সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হলেও সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের সুস্থ বিবেক নাড়া দিয়েছে। নামতে হচ্চে রাজপথে।
শুক্রবার(৯ই অক্টোবর) বিকেলে চারটায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মেইন সড়কে মানব বন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটখিল উপজেলা শাখা।
উক্ত সংগঠনের পৌর সভাপতি মহিন উদ্দিন তরফদারের সভাপতিত্বে শফিউল বাশার বাবুল শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপজেলা সভাপতি এডভোকেট নুরুলআমিন, সাংবাদিক মুক্তার হোসেন মুক্তা, প্রিয় নোয়াখালী পত্রিকার সম্পাদক কামরুল ইসলাম কানন, আলোকিত নোয়াখালী পত্রিকার সম্পাদক আলাউদ্দিন, নোয়াখালীর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বি কে হানিফ।
এতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি (পৌর) হারুনর রশীদ, প্রচার সম্পাদক সম্পাদক আব্দুর রহিম সুমন, সহ সভাপতি আলেয়া বেগম ও চাটখিল পৌর মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.