বিশেষ প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রেখা বেগম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পৌরসভার উত্তর দেনায়েতপুর থেকে তাকে আটক করা হয়। রেখা বেগম একই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, রেখা বেগম দির্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে ব্যবসা করে আসছিলো। এতে যুবকদের পাশাপাশি নারীরাও মাদকে আসক্ত হওয়ার সংবাদ রয়েছে। গোপন সংবাদের পেয়ে রায়পুর থানার এসআই মো.শেখ কামাল, এএসআই সালাহ্ উদ্দিন ও এএসআই আহসান মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ রেখাকে তার বাড়ির পার্শ্ববর্তী কবরস্থান (সাবেক এমপি হারুনুর রশিদ সড়ক) থেকে আটক করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, রোববার (১১ অক্টোবর) সকালে রেখা বেগমকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.