কক্সজাজার প্রতিনিধি ।।
কক্সবাজার জেলার সদর উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনায় পর্যটকবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন।এছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে ।
রোববার(১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (৩০) ও কালা ভান্ডারি (৪০)। এরমধ্যে মুরাদ ঘটনাস্থলে ও কালা ভান্ডারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে গাড়ির সামনের অংশ সম্পুর্ণ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.