অনলাইন ডেস্ক ।।
বাংলাদেশের সমুদ্র-অর্থনীতির (ব্লু-ইকোনমি) বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নরওয়ে।
আজ দুপুরে শিল্পমন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনের (Mr. Espen Rikter-Svendsen) মধ্যে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক এক বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন।
সমুদ্র সম্পদ আহরণে ঐতিহ্যগতভাবে নরওয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তার দেশের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ ।
বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সুমুদ্র-অর্থনীতির বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে নরওয়ের কারিগরি সহায়তার পাশপাশি এ শিল্পে কর্মরত জনবলের প্রশিক্ষণ, সামুদ্রিক আবর্জনা ও শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তিতে শুঁটকীমাছ সংরক্ষণসহ উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.